শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায় নেইমার এক পায়ে খুঁড়িয়েই শিশুদের সঙ্গে দেখা করলেন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : এই তো কয়েকদিন আগেই নিজের ২৭তম জন্মদিন পালন করেছেন ব্রাজিলের ফুটবল সেনসেশন নেইমার জুনিয়র। জন্মদিনে কান্নাভরা কণ্ঠে বলেছিলেন কেউ যদি তাকে একটা মেটারসাল উপহার দেয় তবে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। কেন বলেছিলেন জানেন? তার ডান পায়ের মেটারসাল ছিঁড়ে গেছে পিএসজির একটা ম্যাচ খেলতে গিয়ে। সেই আঘাত থেকে এখনো সুস্থ হননি এখনো। তাই বলে জীবন থামিয়ে রাখেননি পিএসজির এই তারকা।

পিএসজির একাডেমিতে শিশুদের দুই দলের ম্যাচের আগে তাদের সঙ্গে দেখা করলেন নেইমার। শুধু দেখায় করেননি, দুই দলের সবার সঙ্গেই হাত মিলিয়ে করেছেন হাই-ফাইভ। একটা পায়ে আঘাত থাকায় সেটা উঁচু করে বাঁ-পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দু’দলের সবার সঙ্গেই হাত মেলান তিনি।

স্ট্রেচারে করে ড্রইংরুমে ঢুকে সেটা রেখে তারপর এক পায়ে সবার সঙ্গেই হাত মেলান নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের ওই ভিডিও ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।

দেখে নিন নেইমারের সেই ভিডিওটি------

  • সর্বশেষ