শিরোনাম
◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং ◈ এনসিটি ইজারায় বিনাপুঁজিতে লাভের পথে ডিপি ওয়ার্ল্ড ◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৭ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মঘাতী গোলে জয়রথ থামলো শেখ রাসেলের

নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে টানা জয়ের পর আজ ময়মনসিংহে বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। শুরুতে গোল করে নিজেদের সক্ষমতার পরিচয়ও দিতে শুরু করেছিল সাইফুল বারীর টিটুর শিষ্যরা। কিন্তু শেষ দিকের আত্মঘাতী গোলে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

শুক্রবার ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইঁয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১-১ গোলের সমতা নিয়ে মাঠে ছেড়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি। বল পায়ে রাখার দিকেই মনোযোগী ছিল দু’দল। তবে দ্বিতীয়ার্ধে দুই দল আক্রমণে উঠতে থাকে।

বিরতির পর মাঠে ফিরেই আক্রমণ শাণাতে থাকে আলিশের আজিজভরা। রাফায়েল ও বিপলুর দারুণ দুটি চেষ্টা ছিল দর্শণীয়। কিন্তু ভাগ্যদেবী সহায় না হওয়ায় গোল পায়নি শেখ রাসেল। তবে ম্যাচে দুটি গোলের দুটিই এসেছে শেখ রাসেলের পা থেকে। কিন্তু একটি প্রতিপক্ষের জালে পাঠানোর পাশাপাশি নিজেদের জালেও পাঠিয়েছে একটি। ফলে ১-১ সমতা।

ম্যাচের ৭৯ মিনিটে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল এগিয়ে যায় উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের গোলে। আলেক্স রাফায়েল দি সিলভার কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান আজিজভ। এর ঠিক পাঁচ মিনিট পরেই সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। দেইনের আন্দ্রেস করদোবার পাস নিয়ন্ত্রণে নিয়ে পার্কের বাড়ানো ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ইয়াসিন খান।

চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট শেখ রাসেলের। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলেও সাইফ স্পোর্টিংয়ের সংগ্রহ ১০।

  • সর্বশেষ