শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে সম্পর্ক চাইলে যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে, বললেন রুহানি

মালিহা নেছা : ইরানের প্রতি অনুতপ্ত এবং কূটনৈতিক শীতল সম্পর্ক বজায় রাখলেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় বসা সম্ভব হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। আলজাজিরা

তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের বৈঠকে রুহানি বলেন, ‘অতীতে ইরানের প্রতি হস্তক্ষেপ করার জন্য যদি যুক্তরাষ্ট্র অনুতপ্ত ও ক্ষমা চায় এবং ইরানের জাতীয়তা ও ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সম্মান প্রকাশ করে। সেই সঙ্গে আমাদের জনগনের সঙ্গে সম্মান দিয়ে কথা বলে তাহলে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি অগ্রসর হবো। যদিও আমরা অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের বিপরীতে অবস্থান করছি।’

তিনি আরও বলেন, আমাদের জাতি এখন আরও প্রতিরোধী এবং একত্রিত হয়েছে। তারা এখন যুক্তরাষ্ট্র ও শত্রুদের বিপরীতে দাঁড়াতে সক্ষম।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘মৃত আমেরিকা’ এবং ইহুদি জনগনের গণহত্যার বিরুদ্ধে স্লোগান থেকে আমরা এড়িয়ে যাব না। এই বিশ্বে অনেক সন্ত্রাসী রয়েছে এবং মধ্যপ্রাচ্যে সকল দ্বন্দ্বের জন্য তেহরান দায়ী।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে, ইসলামিক প্রজাতন্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে বিশ্বশক্তি দ্বারা স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি প্রত্যাহার করে নিলে ওয়াশিংটন এবং তেহরানের সম্পর্কের ফাটল ধরে।

  • সর্বশেষ