শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাকে নিয়ে নিঁখোজ প্লেনের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সেই প্রাইভেট প্লেনের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। ধারণা করা হচ্ছে, সালা ও প্লেটির পাইলট বেঁচে নেই।

দু’সপ্তাহ নিখোঁজ থাকার পর রোববার প্লেনটির এই ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সালার পরিবারের অর্থায়নে নিয়োজিত অনুসন্ধানকারী দলের এক বার্তায় এ কথা জানানো হয়েছে। ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেন ব্রাঞ্চ (এএআইবি) বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএনকে। এছাড়া ফক্স স্পোর্টস ও স্কাই স্পোর্টসও বিষয়টি নিশ্চিত হয়েছে।

ইংলিশ চ্যানেলের দুর্গম দ্বীপ গার্নসি থেকে ফেরার পর ওই দলের ধ্বংসাবশেষ অনুসন্ধান বিশেষজ্ঞ ডেভিড মির্নস বলেন, প্লেনটির ধ্বংসাবশেষ শনাক্ত হওয়ার বিষয়টি সালা ও এর পাইলট ডেভিড ইবোটসনের পরিবারকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে দু’জনে প্রাণ হারিয়েছেন।

মির্নস বলেন, ‘অবিরাম অনুসন্ধানের পর আমরা এই সর্বোচ্চ ফলই দিতে পারলাম সালা-ডেভিডের স্বজনদের।’

গত ২১ জানুয়ারি সন্ধ্যায় চুক্তিবদ্ধ কার্ডিফ সিটিতে খেলার জন্য উড়াল দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে গার্নসি (ফ্রান্স উপকূলবর্তী একটি দ্বীপ) অতিক্রম করার সময়ই প্লেটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।

এ বিষয়ে ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেন ব্রাঞ্চ (এএআইবি) জানায়, প্লে গার্নসি দিয়ে ওড়ার সময়ই জরুরি অবতরণের জন্য অনুমতি চায়। এরপরই এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সেটি প্রায় আড়াই হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল।

ব্রিটিশ সরকার প্রায় তিন দিন অনুসন্ধান চালিয়ে কার্যক্রমের সমাপ্তি টানে। তবে ফুটবল অঙ্গনের সতীর্থ-শুভানুধ্যায়ী ও পরিচিতদের সহযোগিতায় সালার পরিবার অনুসন্ধানে নামায় মির্নসের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দলকে।

কিন্তু শেষ পর্যন্ত খুব আশার কোনো সংবাদ দিতে পারলেন না মির্নসরা। এই বিশেষজ্ঞ বলেন, আমাদের সমবেদনা সালা ও ডেভিডের পরিবারের প্রতি। আরওভি (গভীর জলে পরিচালিত অনুসন্ধান যন্ত্র) দিয়ে অভিযান চালিয়ে আমরা প্লেনটির হদিস পেয়েছি।

পরবর্তী কার্যক্রম ও পদক্ষেপের কথা এএআইবি শিগগির ব্রিফিং করে জানাবে বলে জানান মির্নস।

  • সর্বশেষ