শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৭ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৫ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইন হচ্ছে সিলেটে

সাত্তার আজাদ, সিলেট: উন্নত রাষ্ট্রের আদলে দেশের প্রথম ভূ গর্ভে বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ শুরু হল সিলেটে। নগরীতে ঝুলে থাকা বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সিলেটে ভূ-গর্ভস্থ লাইনে বিদ্যুৎ সরবরাহের নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫৫ কোটি টাকা ব্যায়ে প্রাথমিকভাবে নগরীতে ৭ কি.মি ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন নির্মাণ করা হবে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিসিকের উদ্যোগে আম্বরখানায় আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইনের উদ্বোধন করেন সিসিক মেয়র। এসময় তিনি বলেন, ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন নির্মাণ আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। নাগরিক ভোগান্তি কমাতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যায়ে নগরীর ৭ কি.মি রাস্তায় ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক তার টানা হবে।

তিনি জানান, সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার বিদ্যুৎ সাব স্টেশন কেন্দ্র থেকে শুরু হয়ে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন আম্বরখানা হয়ে যাবে চৌহাট্টায়। সেখান থেকে একটি লাইন যাবে নগরীর জিন্দাবাজার হয়ে সিটি কর্পোরেশনের দিক দিয়ে সিলেট সার্কিট হাউজ পর্যন্ত। আরেকটি লাইন চৌহাট্টা থেকে রিকাবীবাজার হয়ে ওসমানী হাসপাতাল পর্যন্ত নির্মাণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

তিনি জানান, আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইন নির্মাণের ফলে অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পাবে সিলেটবাসী। তারের জঞ্জাল কমিয়ে নগরীকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে পুরো নগরীকে আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইনের আওতায় আনা হবে। কাজের উদ্বোধনকালে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও সিসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিলেটের উপশহরে দেশের প্রথম মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন টানার উদ্যোগ নিয়েছিল সিলেট বিদ্যুৎ বিভাগ। এনিয়ে একটি পরিকল্পনাও হাতে নেয়া হয়েছিল ২০১৫ সালে। কিন্তু পরে সে পরিকল্পনা আলোক মুখ দেখেনি।

  • সর্বশেষ