শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার। গত মাসে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অজি এই সাবেক ক্রিকেটার। তাকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ১৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে ওয়ার্নারকে। সেই সাথে গাড়ি চালানোর জন্য তাকে ইন্টারলক ডিভাইস ব্যবহার করার নির্দেশ দিয়েছেন সিডনি আদালত।

গত মাসে ওয়েভারলি স্থানীয় আদালতে হাজির হননি ওয়ার্নার। তবে সেখানে উপস্থিত ছিলেন তার নিযুক্ত আইনজীবী ববি হিল। তিনি বলেছেন, ইস্টার সানডেতে মধ্যম মাত্রায় মদ্যপান করে গাড়ি চালিয়েছিলেন ওয়ার্নার। আর এই অভিযোগ তিনি স্বীকার করে নেন। -- ডেইলি ক্রিকেট

এর আগে গত ৫ এপ্রিল সিডনির পূর্বে একটি রোডসাইড টেস্টে ওয়ার্নারের গাড়ি থামিয়ে অ্যালকোহল পরীক্ষা করা হয় এবং সেখানে ফলাফল পজিটিভ আসে। শুধু তাই নয়, পুলিশ স্টেশনে দ্বিতীয়বার পরীক্ষায়ও পজিটিভ ফলাফল আসে।

১৮ আগস্ট ওয়ার্নারের সাজা ঘোষণার দিন ধার্য করা হয়। ধারণা করা হচ্ছিল, অজি এই সাবেক ওপেনারের কমপক্ষে ৬ মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত হতে পারে। শুধু তাই নয়, ২২০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত তার জরিমানা হতে পারে এবং ৯ মাসের কারাদন্ড হতে পারে। তবে ১৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে ওয়ার্নারকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৪ সালে অবসর নিয়েছেন ওয়ার্নার। এখন পুরোদমে খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে সিডনি থান্ডারের অধিনায়কত্ব করছেন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সাজার কারণে তাকে অধিনায়ক থেকে সরিয়ে দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়াও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংসের অধিনায়ক ওয়ার্নার।

  • সর্বশেষ