শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:৪১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ফাঁসির আদেশ

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলায় স্বামীকে  কুপিয়ে হত্যার পর মরদেহ টুকরো করে পাতিলে রাখার সে আলোচিত ঘটনার মামলায় স্ত্রী নুরনাহার বেগম (৪০) কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালত এর বিচারক মোঃ এনায়েত উল্যাহ এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোররাতে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার আগের রাতে উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে ফরহাদ হোসেন টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের বাড়িতে যান। পারিবারিক কলহের একপর্যায়ে টিটব  ঘুমিয়ে পড়লে স্ত্রী নুরনাহার তাকে দা দিয়ে কুপিয়ে টুকরো করে পাতিলে রাখেন।

সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তমাখা দা হাতে ঘরের সামনে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টিটব মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও মারামারি হতো। পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে নুরনাহার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।

ঘটনার পর হত্যাকাণ্ডটি ভোলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। 

  • সর্বশেষ