শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০২:১১ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবে সৃষ্ট সংকটে দেশটির বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত হওয়ায় ওই রুটে দেশের ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক পরিস্থিতিতে ফেরেনি। এ পর্যন্ত ৩২টি সরাসরি, ৫০টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৮২টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। ফলে, ১৩ হাজার ৭১ জন যাত্রী ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শুধু তা-ই নয়, পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে ক্ষতিগ্রস্ত ফ্লাইট ও যাত্রীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব জানান, ক্ষতিগ্রস্ত হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ও রিয়াদ এয়ারওয়েজের সাতটি।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালামএয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি ও ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে যাত্রীদের অবহিত করা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় ফ্লাইট বাতিল, স্থগিত ও সময়সূচি পরিবর্তনের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে, সৌদিগামী ও দেশটি থেকে বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে ক্ষতিগ্রস্ত ফ্লাইট ও যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ