শিরোনাম
◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার ◈ মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ ◈ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পর্যালোচনা হচ্ছে: জয়সওয়াল ◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক ◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ১২:১৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়

সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা ব্যক্তিদের সুবিধার্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেনের স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও সাধারণ আবেদনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইন্টারনেট, সফটওয়্যার ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারেননি।

আবেদনকারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আবেদনের সময়সীমা আরও ১৬ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করেছে।

২০২৬-২৭ অর্থবছরের এই কার্যক্রমে যেসকল ভাতা ও উপবৃত্তি অন্তর্ভুক্ত রয়েছে

১. বয়স্ক ভাতা

২. বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা

৩. প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি

৪. হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নমূলক ভাতা ও উপবৃত্তি

৫. চা-শ্রমিকদের জন্য নির্ধারিত ভাতা ও শিক্ষা উপবৃত্তি।

নির্ধারিত যোগ্যতা সম্পন্ন যোগ্য প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সমাজসেবা অধিদপ্তর অনলাইন আবেদন পোর্টাল-এ প্রবেশ করতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বের অনলাইন আবেদন গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত নির্দেশনা ও শর্তাবলী দেওয়া হয়েছিল, বর্ধিত সময়ের ক্ষেত্রেও সেগুলো পুরোপুরি বহাল থাকবে। বিভাগীয় ও মাঠপর্যায়ের সকল সমাজসেবা কার্যালয়কে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণের প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে কাঙ্ক্ষিত ভাতা বা শিক্ষা উপবৃত্তি পেতে আগ্রহী যোগ্য আবেদনকারীদের অবশ্যই ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়