শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে রেললাইনে মস্তকবিহীন মরদেহ উদ্ধারের ১২ঘন্টা পর মস্তক উদ্ধার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে রেললাইনে মস্তকবিহীন মরদেহ উদ্ধারের ১২ ঘন্টা পর ধানের ক্ষেত হতে মস্তক উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮আগষ্ট) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের সন্নিকটে রেললাইনের ধারে ধানের ক্ষেত থেকে মস্তকটি উদ্ধার করা হয়।এর আগে সোমবার রাত আটটার দিকে রেললাইনের উপরে অজ্ঞাত পরিচয়হীন মস্তকবিহীন মরদেহটি পাওয়া যায়। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এসময় মরদেহের পাশে চশমা সেন্ডেল ও ছাতা পাওয়া গেছে।

সৈয়দপুর রেলওয়ে থানা’র সাব-ইন্সপেক্টর(এসআই) মাহাবুবুর রশিদ জানান,তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের এনআইডি উদ্ধার করা হয়েছে। এনআইডি অনুযায়ী নিহতের নাম তানভির আহম্মেদ, পিতা মীর বজলুর রশীদ, মাতা কামরুনাহার, গ্রাম ডিগ্রীরচর,ডাকঘর চরভদ্রাসন,থানা শিবচর ও জেলা মাদারিপুর।তিনি আরো জানান যে মরদেহের ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ