শিরোনাম
◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:৫১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীরের কাছে থাকতে চড়া দামে নতুন ফ্ল্যাট কিনলেন আলিয়া!

মুসফিরাহ হাবীব: আর কিছুদিনের মধ্যেই বলিউড তারকা রণবীর কপূরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা আলিয়া ভট্ট। অন্তত বলি পাড়ায় শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। কিন্তু এর ঠিক আগেই চড়া দামে বিলাসবহুল একটি চোখ ধাঁধানো ফ্ল্যাট কিনে নয়েছেন আলিয়া।

মুম্বাইয়ের জুহুতে এ অ্যাপার্টমেন্টটি রণবীরের কাছাকাছি থাকার জন্যই আলিয়া কিনেছেন বলে জল্পনা শোনা যাচ্ছে। ২৩০০ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টটি কিনতে প্রায় ১৩ কোটি টাকা খরচ করেছেন আলিয়া। এছাড়াও স্ট্যাম্প ডিউটির জন্য ৬৫.৫৫ লাখ রুপি দিয়েছেন তিনি। ৯ জানুয়ারি এ ফ্ল্যাটটির রেজিস্ট্রি করেন নায়িকা।

ফ্ল্যাটটির বাজার দর ৭কোটি ৮৬ লাখ টাকা হলেও আলিয়ার এতটা বেশি দাম দেওয়া নিয়ে চোখ কপালে উঠেছে অনেকেরই। খুব সম্ভবত অ্যাপার্টমেন্টটি পাওয়া নিশ্চিত করতে এবং সেটিকে সুরক্ষিত করতেই আলিয়া এত বেশি খরচ করেছেন।

যদিও জুহুতে এটি আলিয়ার তৃতীয় ফ্ল্যাট। বর্তমানে যে অ্যাপার্টমেন্টটিতে আলিয়া থাকেন, সেখানে সঙ্গে থাকেন তার বোন শাহীন। এ দু’টি ফ্ল্যাটের একটির দাম ৫.১৬ কোটি রুপি এবং অন্যটি ৩.৮৩ কোটি রুপি।

বর্তমান সময়টা ভালই কাটছে আলিয়া ভট্টের। একের পর ছবি হিট হচ্ছে তার। আর রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়েও জোর জল্পনা চলছে এখন বি টাউনে। সেই সঙ্গেই চর্চা চলছে আলিয়ার অ্যাপার্টমেন্ট কেনা নিয়েও।

  • সর্বশেষ