শিরোনাম
◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব

এএফপি: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা এবং জেদ্দা ও তাইফ গভর্নরেটে সম্ভাব্য হামলার আশঙ্কায় সংক্ষিপ্ত সময়ের জন্য সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুথিদের হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর সৌদি আরবজুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। মক্কায় জারি করা সতর্ক মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর পর এই শহরে প্রথমবারের মতো দেওয়া হলো।

advertisement

দ্রুত সতর্কতা প্রত্যাহার

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, মক্কা, জেদ্দা ও তাইফে দেওয়া সতর্কতাগুলো অল্প সময়ের মধ্যেই প্রত্যাহার করা হয়। তবে এসব সতর্কতা ঠিক কী ধরনের সম্ভাব্য হামলার আশঙ্কায় জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

advertisement

একদিন আগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

এর একদিন আগে ইয়েমেন থেকে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে ১৩ জন আহত হন।

advertisement

সাম্প্রতিক এসব হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ