শিরোনাম
◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৯ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চশিক্ষার মান নিশ্চিতে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন উদ্যোগ

বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সি (এমকিউএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এ সংক্রান্ত ‘ডিক্লারেশন অব ইন্টেন্ট টু সাইন এ্যান এমওইউ’ চুক্তি স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন বিএসি‘র চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং এমকিউএ‘র প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো অধ্যাপক ড. মোহাম্মদ সাতোর বিন সাবর্ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

advertisement

বিএসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের উচ্চশিক্ষা খাতের অংশীদারত্বে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

এর আওতায় ভবিষ্যতে নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি পাবে:

advertisement

মান নিশ্চয়তা ও অ্যাক্রেডিটেশন: উচ্চশিক্ষার বৈশ্বিক মানদণ্ড বজায় রাখা ও যৌথ মূল্যায়ন।

দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ: শিক্ষা ও প্রশাসনিক কাঠামোর দক্ষতা বৃদ্ধিতে সমন্বিত কর্মসূচি।

advertisement

অভিজ্ঞতা বিনিময়: প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত এমওইউ চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলে তা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করবে এবং বৈশ্বিক অঙ্গনে ডিগ্রির গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ