শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৪ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

শোভন দত্ত : হবিগঞ্জের লাখাইয়ে বিভিন্ন ধরনের ২৩টি বিস্ফোরক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে লাখাইয়ের বুল্লা বাজার এলাকার রাস্তার পাশ থেকে বিস্ফোরকগুলো জব্দ করা হয়। বুধবার রাতে লাখাই থানার ওসি মো. এমরান হোসেন জানান বিস্ফোরকগুলোর মধ্যে রয়েছে ২০টি চকলেট বোমা, ২টি পেট্রোল বোমা এবং ১টি বারুদ ভর্তি টিনের বক্স। তিনি জানান, বুল্লা বাজার এলাকায় ৬০-৭০ জন লোক নাশকতার পরিকল্পনার জন্য বৈঠক করছে এমন সংবাদের ভিওিতে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরে সেখানে ব্যাপক তল্লাশি চালিয়ে বিস্ফোরকগুলো জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই আবুল বাশার বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ