শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৮:৪৩ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপুল সংখ্যক নকল বাটারফ্লাই-সিঙ্গার সেলাই মেশিন জব্দসহ আটক ৩

সুজন কৈরী: রাজধানীর কোতয়ালীর পাটুয়াটুলী লেনের একটি বাড়ি থেকে বিপুল সংখ্যক নকল বাটারফ্লাই-সিঙ্গার সেলাই মেশিন জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় মো. সাকিব হোসেন (১৯), মো. হেলাল (১৯) ও মো. রাকিব হোসেন (২০) নামের তিনজনকে আটক করা হয়েছে।

রোববার পাটুয়াটুলী লেনের ৮ নম্বর বাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ওই তিনজনকে আটকসহ নকল সেলাই মেশিনগুলো জব্দ করা হয়।

সিআইডির কোতয়ালী ইউনিটের পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, বাটারফ্লাই ও সিঙ্গার সেলাই মেশিনের স্টিকার নিম্মমানের সেলাই মেশিনে ব্যবহার করে বেশি দামে বিক্রয় করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাড়ি থেকে স্টিকার লাগানোর সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ৫৩টি নকল বাটারফ্লাই, ৩টি নকল সিঙ্গার সেলাই মেশিন, ৫০টি বাটারফ্লাই সেলাই মেশিনের স্টিকার ও ১৮টি বার্ডফ্লাই সিঙ্গার মেশিন জব্দ করা হয়েছে।

সাজ্জাদ হোসেন আরো বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন ও মো. শাহিনদের নির্দেশে প্রতারণার উদ্দেশ্যে নকল স্টীকার ব্যবহার করে বাটারফ্লাই, সিঙ্গার সেলাই মেশিন তৈরী করে আসছে এবং নিম্মমানের ওই সেলাই মেশিন বাজারজাত করে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা করছে।

এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা (নং-৩৪) দায়ের করা হয়েছে। পলাতক মামলার অপর আসামিদের আটকের জন্য অভিযান চলছে।

  • সর্বশেষ