শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪২ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে সবচেয়ে স্বাস্থ্যকর স্ন্যাকস পপকর্ন 

   সাঈদা মুনীর: নিয়মিত স্ন্যাকস থেকেও পুষ্টি পেতে চাইলে পপকর্ন খাওয়া উচিত। স্ন্যাকস মানেই কি অস্বাস্থ্যকর? চিপস, কুকিজ, ডোনাটসের মতো স্ন্যাকস দেখে খাওয়ার লোভ লাগলেও স্বাস্থ্যের ক্ষতির ভয়ে অনেকেই এই লোভ সামলান।  পপকর্ন ফ্যাট ফ্রি, সুগার ফ্রি ও লো ক্যালোরি খাবার। এক কাপ পপকর্ন মানে মাত্র ৩০ ক্যালোরি। অথচ ফাইবার থাকায় অনেকক্ষণ পেট ভরা রাখে। খিদে কম পায়। এভাবেই ওজন কমাতে সাহায্য করে পপকর্ন। অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ পপকর্ন রক্তে ফ্রি র‌্যাডিকেলসের মাত্রা কমাতে সাহায্য করে। যা চুল পড়া, অ্যালঝাইমার্সের মতো বয়সকালীন সমস্যা মোকাবিলায় সাহায্য করে।

পপকর্ন গোটা শস্য। ফলে এই খাবারে ফাইবার, মিনারেল, জটিল কার্বোহাইড্রেট, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্সের পরিমাণ প্রচুর। যা হজমে সাহায্য করে ও পেট পরিষ্কার রাখে। পপকর্ন প্রচুর পরিমাণে ফাইবারে পরিপূর্ণ। ফলে তা রক্তনালী ও ধমনীর দেয়ালে কোলেস্টেরল জমতে বাধা দেয়। ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে ও হার্টের স্বাস্থ্য ভাল রাখে। পপকর্নে ফাইবারের পরিমাণ খুব বেশি থাকার কারণে রক্তে শর্করার মাত্রা ও ইনসুলিন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পপকর্ন। ডায়াবেটিকরা নিয়মিত ডায়েটে এক কাপ ঘরে তৈরি পপকর্ন রাখতে পারেন। সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ