শিরোনাম
◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৬:৪০ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরণ অনশনে অসুস্থ শিক্ষকের মৃত্যু

আব্দুম মুনীব, কুষ্টিয়া : ঢাকার প্রেসক্লাবের সামনে নন-এমপিওভুক্ত ইবতেদায়ি শিক্ষকদের আমরণ অনশন চলছে। ইতিমধ্যে ১৮৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যে কুষ্টিয়ার এক নন-এমপিও শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন, কুষ্টিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান।

মাওলানা তারিকুর রহমান জানান, ওই শিক্ষকের নাম আব্দুল মান্নান। তিনি নন-এমপিওভুক্ত কুষ্টিয়ার মিরপুর চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরো জানান, নন-এমপিওভুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অনশনরত অবস্থায় তিনি খুব বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ায় নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে মিরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার স্বাস্থ্যের আরো অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি সেখানে স্ট্রোক করে গত রবিবারে তিনি মারা যান।

উল্লেখ্য, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর ২০১৭ সাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। অনশনরত অবস্থায় ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি স্ট্রোক করে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়