শিরোনাম
◈ ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয় ◈ বদলে গেলো আবাহনী মাঠের নাম ◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়কে আগস্টেই ৪৮১ জনের প্রাণহানি

মহাসড়কে আগস্ট মাসেই প্রাণ ঝরেছে ৪৮১ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গেল আগস্টে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮১ জন। আহত হয়েছেন ৬৬৪ জন। জুলাইয়ের তুলনায় আগস্টে দৈনিক গড় প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।
 
সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ যাচ্ছে দুই চাকার অরক্ষিত যান মোটরসাইকেল ব্যবহারকারীদের। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৬ জন। যা জুলাইয়ের তুলনায় ১৫ ভাগ বেশি। সড়কে মোট প্রাণহানির ৩৬ দশমিক ৫৯ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায়।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে, সড়কে সবচেয়ে বেশি ঝুঁকিতে মোটরসাইকেল আরোহীরা। এরপরই রয়েছে পথচারী। একই মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ১০২ জন পথচারী, যা মোট নিহতের ২১ দশমিক ২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হকের মতে, মহাসড়কে একই লেনে যখন স্বল্পগতির ভ্যান, রিকশা ও থ্রি-হুইলারের সঙ্গে উচ্চগতির ভারী যান এবং মোটরসাইকেল চলে, তখন তৈরি হয় সংঘর্ষের বড় ঝুঁকি।

দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তির ব্যবহার, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং চালক-পথচারীসহ সব সড়ক ব্যবহারকারীর সচেতনতা। একই সঙ্গে সরকারের কার্যকর রাজনৈতিক সদিচ্ছা ও ধারাবাহিক বাস্তবায়ন; বলছেন বিশেষজ্ঞরা। 

 

  • সর্বশেষ