শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০২:২০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি নতুন ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।

তিনি আরও জানান, ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আটজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

  • সর্বশেষ