শিরোনাম
◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা ◈ নরেন্দ্র মো‌দি ক্রিকেটার ছিলেন, ছিল নিজের দলও : প্রধানমন্ত্রীর জন্মদিনেই ফাঁস হলো এসব তথ্য  ◈ ক্রিকেটের বাতাস বইছে হকিতেও! ভারতে খেলতে যে‌তে রাজি নয় পাকিস্তান ◈ ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয় ◈ বদলে গেলো আবাহনী মাঠের নাম ◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজি চালকও রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকায় টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও সিএনজি চালক জুয়েল (৪০)। নিহতদের বিস্তারিত পরিচয় ও পূর্ণাঙ্গ ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, নান্দেশ্বরী বটতলা এলাকার পাকা সড়কে সিএনজির সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালক ও দুজন যাত্রী ছিলেন।

  • সর্বশেষ