শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫০ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর ৬ জুনের আগে শেষ করতে হবে। এজন্য যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে এমনটা জানিয়েছেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আজকের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে দু’টি এজেন্ডা ছিল- জাতীয় সংসদের একটি বাই-ইলেকশন (উপনির্বাচন) এবং স্থানীয় সরকার নির্বাচন। বৈঠকে নির্বাচন ঘিরে কমিশনের ঘোষিত খসড়া নিয়ে মতামত নেয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও সেসব প্রযুক্তি ব্যবহার করা হবে।

পরীক্ষাসহ বিভিন্ন বিষয়কে মাথায় আগামী বছরের জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর ৬ জুন এইচএসসি পরীক্ষার আগে শেষ করতে হবে। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় শিক্ষাসহ বেশকিছু বিষয়ের কথা এসেছে। বিশেষ করে বন্যার কারণে শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখিন হয়েছে, তারা এখনো সেটি কাটিয়ে উঠার চেষ্টা করছে। আর নির্বাচনি কাজে প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ের জন্য একজন শিক্ষককে আমাদের অন্তত এক সপ্তাহের জন্য প্রয়োজন। এসব বিষয় মাথায় রেখে জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে বাজেট পরিকল্পনাসহ বেশকিছু কাজ রয়েছে। এজন্য অতি শিগগির আরও এক-দু’টি সভা অনুষ্ঠিত হবে। এসব বিষয় সম্পন্ন করে আমরা যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেবো।

 

  • সর্বশেষ