স্পোর্টস ডেস্ক : বয়স বাড়লো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ৭৭ এ পা দিলেন দেশের নেতা। আর সেই শুভ মুহূর্তেই প্রধানমন্ত্রীকে নিয়ে উঠে এলো বড় তথ্য। ৭৬ তম জন্মদিনে প্রধানমন্ত্রীকে নিয়ে যখন গোটা দেশে আলোচনা চলছে। উঠে আসছে তাঁর বাল্যকালের নানান মুহূর্তের কথা, সেই মুহূর্তে জানা গেল এক সময় নাকি ক্রিকেটার ছিলেন নরেন্দ্র মোদি! ছিল নিজের দলও। এমন খবর প্রকাশ্যে আসতেই কার্যত হা হয়ে গিয়েছেন দেশের বহু ক্রিকেট ভক্ত। প্রধানমন্ত্রী কবে ক্রিকেট খেলতেন, কোথায় খেলতেন, সেসব নিয়েই কৌতুহল বেড়েছে আমজনতার।
ক্রিকেট খেলতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কম বেশি অনেকেই জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তিন তিনটি বই লিখেছেন অরবিন্দ চতুর্বেদী। এবার তিনি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর ক্রিকেটীয় প্রতিভা নিয়ে মুখ খুললেন। সাক্ষাৎকার চলাকালীন নরেন্দ্র মোদির বাল্যকালের নানান কাহিনী তুলে ধরেছিলেন অরবিন্দ। সেখানেই ক্রিকেটার মোদির পরিচয় জানতে পেরেছেন সাধারণ মানুষ।
ওই লেখক জানিয়েছেন, নরেন্দ্র মোদি একটা সময় খুব ভাল ক্রিকেট খেলতেন। স্কুলে পড়ার সময়টায় নিজের ক্রিকেট দলও ছিল তাঁর। অরবিন্দ বাবু আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তাঁর ছাত্রবস্থায় দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। সবচেয়ে বড় বিষয়, প্রধানমন্ত্রী একেবারে নাকি ছোটবেলা থেকেই বিশ্বাস করতেন ক্রিকেট মানুষকে একত্রিত করে। খেলাই অন্যতম মাধ্যম যা মানুষকে কাছে আনে।
তবে শুধু খেলাধুলাই নয়, সেই সাথে সিনেমার প্রতিও আগ্রহ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিভিন্ন ভাষার সিনেমা দেখতেন তিনি। বোঝার চেষ্টা করতেন সিনেমার অন্তর্নিহিত অর্থ! অরবিন্দ বাবু জানিয়েছেন, ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা দেব আনন্দের সিনেমা গাইডের ভক্ত ছিলেন মোদি। এছাড়াও বিভিন্ন গল্পের প্রতিও আকর্ষণ ছিল তাঁর। তবে প্রধানমন্ত্রীর ক্রিকেটীয় সত্তা প্রকাশ্যে আসতেই তা মন জয় করে নিয়েছে দেশবাসীর।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী যে ক্রিকেট ভালবাসেন, তার প্রমাণ মিলেছে বহুবার। শোনা যায়, ভারতীয় ক্রিকেটের হাল-হকিকত সম্পর্কে নিয়মিত খবর রাখেন তিনি। এছাড়াও দেশের অন্যান্য খেলাধুলা নিয়েও যথেষ্ট সচেতন মোদিজি।এর আগে 2023 সালের বিশ্বকাপে ভারতীয় দল হেরে যেতেই মনোবল ভেঙে গিয়েছিল ক্রিকেটারদের।
সেই সময় টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মনোবল বাড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়াও পরবর্তীতে বিশ্বের দরবারে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অন্যান্য ভারতীয় প্লেয়ারদের সাথেও সাক্ষাৎ করেছেন তিনি।