শিরোনাম
◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা ◈ নরেন্দ্র মো‌দি ক্রিকেটার ছিলেন, ছিল নিজের দলও : প্রধানমন্ত্রীর জন্মদিনেই ফাঁস হলো এসব তথ্য  ◈ ক্রিকেটের বাতাস বইছে হকিতেও! ভারতে খেলতে যে‌তে রাজি নয় পাকিস্তান ◈ ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয় ◈ বদলে গেলো আবাহনী মাঠের নাম ◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫ জন, হাসপাতালে ভর্তি ১০৯

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ১০৯ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

সিভিল সার্জনের কার্যালয়ের ১৭ সেপ্টেম্বরের ডেঙ্গু-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৬ জন রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২ জন এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ভর্তি আছেন।

অন্যান্য হাসপাতালের মধ্যে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, করিমগঞ্জে ৫, কুলিয়ারচরে ৩, তাড়াইলে ৪, পাকুন্দিয়ায় ১, নিকলীতে ২, কটিয়াদীতে ৪ এবং হোসেনপুরে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ ছাড়া জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৭। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

  • সর্বশেষ