শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৯:৩৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে বাস-ব্যাটারি চালিত থ্রি হুইলার সংঘর্ষে নিহত ১, আহত ২

লিয়াকত হোসেন জনী, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মধুপুরে বাস ও ব্যাটারি চালিত থ্রি হুইলারের   মুখোমুখি সংঘর্ষে বেচু কর্মকার (৫০) নামে এক ব্যক্তি নিহত ও ২ জন আহত হয়েছেন।

নিহত চর্মকার বেচু উপজেলার আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণ বাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রংপুরগামী সৌরভ নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে, স্থানীয় মোটের বাজার থেকে মহাসড়কে উঠে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাযাত্রী বেচু মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আহত দুই যাত্রীকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটবার সততা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান। 

  • সর্বশেষ