শিরোনাম
◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত ◈ ঘরে বসেই করুন ই-নামজারি, আবেদন পদ্ধতি ও খরচ জানুন ◈ আওয়ামী লীগ নেতাদের হাজতের ভিডিও ভাইরাল, ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ১০

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা পায়রা সার্ভিসের মিনিবাসটি সেন্টমার্টিনগামী যাত্রী নিয়ে দমদমিয়া কেয়ারি ঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি ব্রিজের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, কোস্ট গার্ড, বিজিবি সদস্য এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় কায়সার মাহমুদ বলেন, “বাসটি দ্রুতগতিতে চলছিল। একটি বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে হ্নীলা এলার মোহাম্মদ আজম ও তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে বাসে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা সহযোগিতা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়