শিরোনাম
◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০২:৫৯ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে কুড়িগ্রামে নিহত ৩, আহত ১১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জন হলেন, ভুরুঙ্গামারীর আসাদমোড় উত্তর তিলাই এলাকার মো. মনির হোসেনের মেয়ে মোছা. ছাদিয়া (৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক মো. লিমন (২৮)।

আহত ১১ জনের মধ্যে চারজন হলেন, ভুরুঙ্গামারীর ধলডাঙ্গার আব্দুল গফুরের ছেলে হামিদুল ইসলাম, আব্দুস ছাত্তারের মেয়ে শান্তা, সোহরাব আলীর ছেলে সমের আলী এবং মো. জয়নালের মেয়ে মোছা. জবা। বাকিদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন জানান, রংপুর থেকে ডাক্তার দেখিয়ে মাইক্রোবাসে করে ভুরুঙ্গামারীর দিকে যাচ্ছিল যাত্রীরা। অপরদিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান, আহত হয়েছেন অনেকে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, একটি মাইক্রোবাস ভুরুঙ্গামারীর বাসস্ট্যান্ড পার হলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে দুইজন পুরুষ একজন শিশু রয়েছে এবং গুরুতর আহতদের মধ্যে ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করা হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়