শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে কাভারভ্যানের চাপায় নিহত -১

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে কাভার ভ্যানের চাপায় খিরোধ বাড়ৈই (৪৫) নামে একজন নিহত হয়েছে। গত ১১ এপ্রিল শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, রাস্তা পারাপারের সময় টেকেরহাট গামী প্রাণ কোম্পানির একটি কাভার ভ্যান খিরোধ বাড়ৈইকে চাপা দেয়, এতে গুরুতর আহত হয়। 

এ সময় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল ভর্তি করা হয়। ওখানে চিকিৎসার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খিরোধ বাড়ৈই উপজেলার কাশালিয়া ইউনিয়নের দাড়িয়া গ্রামের মৃত কালিপদ বাড়ৈই ছেলে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার ব্যাপারটা আমার জানা নাই, যদি এ ব্যাপারে তার পরিবারের লোকজন অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ