শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত  

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়ায় ছেলের মটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন  মা আয়েশা খাতুন (৫৫)। বুধবার বিকলে সাড়ে ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজারে এ ঘটনা ঘটে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। নিহত আয়েশা খাতুন উপজেলার দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামের মোতালেবের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে মা ও ছেলে  মটরসাইকেলে করে যশোর থেকে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন। মটরসাইকেলটি চাড়াভিটা বাজারের পূর্ব পাশে পাওয়ার হাউজের কাছে পৌঁছালে মা আয়েশা খাতুন অসাবধনতাবশত মহাসড়কের উপর পড়ে যান। এসময় ঢাকাগামী গ্রীণলাইন কোম্পানির একটি বাস আয়েশা খাতুনের মাথার উপর দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে বাঘারপাড়ার থানার ওসি মাহমুদুল হাসান জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। তবে গাড়িটিকে আটকানো যায়নি। তিনি আরও বলেন,স্বজনেরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিছে। 

  • সর্বশেষ