শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে?

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ করা হয়েছে ২৬ হাজার পর্নসাইট: মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার

সঞ্চয় বিশ্বাস: সু-নাগরিক প্রতিষ্ঠায় নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে এরই মধ্যে ২৬ হাজার পর্নসাইট ও ৬ হাজার জুয়ার সাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ ধরনের সাইট দেখামাত্র তার গোচরে আনলে ২৪ ঘণ্টার মধ্যে তা বন্ধ করার নিশ্চয়তা দিয়েছেন তিনি। জাগোনিউজ, বাংলানিউজ

মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অভাবনীয় সফলতা অর্জন করেছে। ডিজিটাল নিরাপত্তা উন্নয়নে আমরা প্রযুক্তি খানে অনেকটাই এগিয়ে গিয়েছি। বিভিন্ন  উন্নত দেশের সমপর্যায়ে উপনীত না হতে  পারলেও বৈশ্বিক সক্ষমতার মাপকাঠিতে বাংলাদেশ বহুদূর এগিয়ে গিয়েছে।

গত শনিবার (২৬ নভেম্বর) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইলেক্ট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ডিজিটাল অ্যান্ড সাইবার সিকিউরিটি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২০১৮ সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার সতর্কতা। নিজেকে নিরাপদ রাখার জন্য নিজের একাউন্টের পাসওয়ার্ড রক্ষা, অপরিচিত সন্দেহভাজন মেইল চেক করার ক্ষেত্রে সতর্ক থাকা, অপ্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন উপায় তুলে ধরেন। এই সব বিষয়ে সতর্ক থাকলে নিজেদের নিরাপত্তা নিশ্চত করা যাবে। 

ডিজিটাল যুগে শিশুদের প্রযুক্তি উন্নয়নে ডিজিটাল যন্ত্র বা মোবাইল ব্যবহারে উৎসাহিত করার প্রযোজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিশুরা যাতে নির্বিঘ্নে ইন্টারনেটের ভালো দিকগুলো চর্চা এবং খারাপ দিকগুলো বর্জন করতে পারে সে দিকে খেয়াল রেখে কাজ করা হচ্ছে। তাছারা অভিভাবকরা পেরেন্টাল গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে পারেন।

মোস্তাফা জব্বার কম্পিউটারসহ ডিজিটাল প্রযুক্তি বিকাশে তার ৩৫ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, হানিফ উদ্দিন মিয়ার হাত ধরে ১৯৬৪ সালে এই অঞ্চলে কম্পিউটারের যাত্রা শুরু হয়। ১৯৮৭ সালের পর কম্পিউটারে বাংলা প্রবর্তনের ধারাবাহিকতায় প্রথমে পত্রিকা অফিস এবং পরবর্তীতে ১৯৯৮-৯৯ অর্থবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে কম্পিউটার সাধারণের দোরগোড়ায় পৌঁছে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে আমরা কম্পিউটার বিপ্লবে সফল হয়েছি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতেও সফলতার দ্বার প্রান্তে।  

এসবি২/এএ

  • সর্বশেষ