শিরোনাম
◈ পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন নেইমার, বৃহষ্প‌তিবার খেল‌বেন স্কটল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে! ◈ হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের কোচ, মেন্টর রিয়াদ ◈ হালান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত নরওয়ের ◈ এমবাপ্পের জোড়া গোলে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ৩ নতুন বিমানবন্দর নির্মাণ করবে ভারত ◈ ভারতের সতর্কতা, আগামী ২৪-৭২ ঘণ্টায় বন্যার ঝুঁকি তিন বিভাগে ◈ মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ◈ কিয়ার স্টারমার পদত্যাগের ভাষণে যা বললেন ◈ কোটি টাকার করের ফাঁদে আবাসন খাতের গ্রাহক! ◈ ৭০০ বছরের ইতিহাসে প্রথম: মাজারের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা, দানবাক্স খুলে মিলল ১৭ লাখ টাকার বেশি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর মহাসাগরের পানি কি চাঁদ থেকে আসা? নাসার গবেষণায় নতুন তথ্য

পৃথিবীর বিশাল সমুদ্র ও মহাসাগর কিভাবে পানিতে পূর্ণ হলো, সেই রহস্য অনেক দিন ধরে বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়। আগে ধারণা ছিল, চাঁদ থেকে ছুটে আসা উল্কাগুলোই পৃথিবীতে পানি আনার প্রধান উৎস। কিন্তু নাসার সাম্প্রতিক গবেষণা এই ধারণাকে কিছুটা চ্যালেঞ্জ করছে।

নাসার জনসন স্পেস সেন্টারের গবেষক টনি গারগানো মহাসাগরের পানি নিয়ে এই নতুন গবেষণা করেছেন।

এটি প্রকাশিত হয়েছে ‘প্রসিডিংস টু দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ পত্রিকায়।
গবেষণায় দেখা গেছে, চাঁদের পৃষ্ঠে থাকা রোগোলিথ নামে ধূলিকণার মধ্যে খুব সামান্য পরিমাণ পানি আছে। রোগোলিথে থাকা পানি পৃথিবীর মহাসাগর ভরানোর জন্য যথেষ্ট নয়। অর্থাৎ চাঁদ থেকে ছুটে আসা উল্কাগুলো যতটা পানি এনে দিতে পারে, তাতে মহাসাগর পূর্ণ করা সম্ভব নয়।

টনি ও তার সহকর্মীরা রোগোলিথের অক্সিজেন আইসোটোপ পরীক্ষা করে দেখেছেন, উল্কা বাষ্পীভূত হলেও কিছু অক্সিজেন সেখানে থেকে যায়। তারা আরো দেখেছেন, রোগোলিথে থাকা পানি মূলত চাঁদেই সঞ্চিত থাকে, বিশেষ করে চাঁদের মেরু অঞ্চলে, যা চিরকাল ছায়ায় ঢাকা।

তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই গবেষণা চাঁদের নির্দিষ্ট একটি এলাকার রোগোলিথের ওপর ভিত্তি করে করা হয়েছে। চাঁদের অন্য অংশের রোগোলিথে কত পানি আছে, তা এখনো জানা যায়নি।

তাই বলা যাবে না, চাঁদ থেকে আসা উল্কাগুলো সম্পূর্ণভাবে মহাসাগরকে পানিপূর্ণ করেছে। ভবিষ্যতে চাঁদের বিভিন্ন এলাকা থেকে আরো রোগোলিথ সংগ্রহ করে পরীক্ষা করতে হবে, তারপরই আসল সত্য জানা সম্ভব হবে।

সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়