শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইফোন ১৭ কোনটার দাম কত?

২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচন করে অ্যাপল। এর পর থেকে ধীরে ধীরে আনা হয়েছে নানা পরিবর্তন। এবারের পরিবর্তনকে ‘সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে দাবি করেছেন অ্যাপল প্রধান টিম কুক। আইফোন ১৭ সিরিজের ডিজাইনে এসেছে নতুনত্ব।

এর পাশাপাশি ক্যামেরার মান ও পারফরম্যান্সের গতি বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার কিউপারটিনো হেডকোয়ার্টারে ‘এআই ড্রপিং’ ইভেন্টের আয়োজন করে অ্যাপল। সেখানে উন্মোচন করা হয় আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স, এয়ারপডস প্রো ৩ ও অ্যাপলওয়াচ সিরিজ ১১। এ ছাড়া অ্যাপলওয়াচ এসই ৩ ও অ্যাপলওয়াচ আলট্রা ৩ এনেছে অ্যাপল।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে অ্যাপলের নতুন ডিভাইসগুলো পাওয়া যাবে।
আইফোন ১৭-এর আকার ও রিফ্রেশ রেট আগের তুলনায় বাড়ানো হয়েছে। ৬.৩ ইঞ্চি ওএলইডির ডিসপ্লের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা।

সেলফির জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি দেওয়া হয়েছে ৩৬৯২ এমএএইচ শক্তির। আইফোন ১৭-তে দেওয়া হয়েছে ৮ জিবি র‌্যাম। আইফোন এয়ারে ব্যবহার করা হয়েছে গ্রেড-৫ টাইটানিয়াম ফ্রেম ও সিরামিক শিল্ড। পুরুত্ব কম রাখার ফলে আইফোনটির ওজন দাঁড়িয়েছে ১৬৫ গ্রাম।

Advertisement

মূল ক্যামেরা একটি, যাতে রয়েছে  ৪৮ মেগাপিক্সেলের লেন্স। সেলফির জন্য আছে ১৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারির শক্তি ৩১৪৯ এমএএইচ। আইফোন ১৭ প্রোতে থাকবে তিনটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা হবে ১৮ মেগাপিক্সেলের। ব্যাটারির শক্তি হবে ৩৯৮৮ এমএএইচ। আইফোন ১৭ প্রো ম্যাক্সের ডিসপ্লের আকার ৬.৯ ইঞ্চি। এতেও একই ক্যামেরা সেটআপ থাকবে। ব্যাটারি হবে ৪৮৩২ এমএএইচ শক্তির।
প্রতিটি আইফোনেই আছে এ১৯প্রো চিপ। এ ছাড়া আইফোন ১৭ বাদে সব মডেলেই রয়েছে ১২ জিবি র‌্যাম।

দাম ও স্টোরেজ : আইফোন ১৭-এর দাম হবে ৭৯৯ ডলার (প্রায় ৯৭ হাজার টাকা)। আইফোন ১৭ এয়ারের দাম শুরু হবে ৯৯৯ ডলার (প্রায় এক লাখ ২২ হাজার ১৫৮ টাকা) থেকে। আইফোন ১৭ প্রো-এর দাম এক হাজার ৯৯ ডলার (প্রায় এক লাখ ৩৪ হাজার টাকা) থেকে শুরু হয়েছে। আগের বছরের তুলনায় দাম বেড়েছে ১০০ ডলার। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম শুরু হবে এক হাজার ১৯৯ ডলার (প্রায় এক লাখ ৪৬ হাজার টাকা) থেকে। প্রতিটি মডেলেই থাকবে ২৫৬ জিবি স্টোরেজ। কোনো আইফোনেই ১২৮ জিবি স্টোরেজ রাখা হয়নি।

এয়ারপডস ও অ্যাপলওয়াচ : আইফোনের পাশাপাশি এয়ারপডস প্রো ৩ এনেছে অ্যাপল। এতে থাকবে রিয়াল টাইমে বিদেশি ভাষা অনুবাদ করার সুবিধা। এর দাম ধরা হয়েছে ২৪৯ ডলার। আগের তুলনায় সরু আকারে এসেছে অ্যাপলওয়াচ সিরিজ ১১। এর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। একবার চার্জ দিলে ব্যাটারি সচল থাকবে টানা ২৪ ঘণ্টা। অ্যাপলের নতুন সফটওয়্যার আইওএস ২৬ মিলবে আগামী সোমবার থেকে। সূত্র : জিএসএমএরিনা

  • সর্বশেষ