শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৮ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সফর করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়াকাপের পর ভারত বিশ^কাপে ব্যর্থ হয়েছিলো বাংলাদেশ। এই ব্যর্থতার দায় হিসেবে প্রস্তুতির ঘাটতির কথা বলেছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সে কারণেই টি-টোয়েন্টি বিশ^কাপের আগেই প্রস্তুতির ঘাটতির সুযোগ না  রাখতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বিষয়টি জানান তিনি। এছাড়া বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত হয়েছে শান্ত-মুশফিকদের।

যুক্তরাষ্ট্রে এর আগে একবারই খেলেছে টাইগাররা। ২০১৮ সালে ফ্লোরিডায় ক্যারিবিয়দের বিপক্ষে দুটি ম্যাচ খেলছিল বাংলাদেশ। এবার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেই সেখানে গিয়ে সিরিজ খেলার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে জালাল বলেন, প্রস্তুতির ঘাটতি গতবারও ছিল না। কোচ না থাকলেও ধারাবাহিকতা তো ছিল। কোচ না থাকলে কী হবে। প্রস্তুতির ঘাটতি ছিল না। আমরা খারাপ করেছি মানে এই নয় যে কোচ কম সময় পেয়েছে বলেই পারফরম্যান্স খারাপ হয়েছে। এটা কারণ নয়। সূত্র: দ্য ডেইলি স্টার
তিনি আরো বলেন, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেভাবে যাচ্ছি, সামনে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলব। এখন তো বিপিএল চলছে। এরপর আমরা পরিকল্পনা করছি, যুক্তরাষ্ট্র দলের সঙ্গে আমরা সেখানে ৩টি ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের অনুশীলন ও প্রস্তুতির মধ্যেই পড়ে।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হওয়ার কথা রয়েছে। গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের প্রথম দুটি হবে যুক্তরাষ্ট্রে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে টাইগাররা। 

এলআরবি/এসবি২

  • সর্বশেষ