শিরোনাম
◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা ◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী ◈ প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২২ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্যাকের সেঞ্চুরিতে বিপিএলে রেকর্ড রান

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি থেকেই আসে ৮৬ রান। বিদেশি ক্রিকেটার উইল জ্যাকের বিধ্বংসী সেঞ্চুরিতে বিপিএলে রেকর্ড রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ইংলিশ ব্যাটার অপরাজিত ৫৩ বলে ১০৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।  

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভার খেলায় ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে কুমিল্লা।

আগে ব্যাট করতে নামার পর টর্নেডো বইয়ে দেন দুই ওপেনার লিটন দাস ও উইল জ্যাকস। অধিনায়ক লিটন ৩১ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর আগের ম্যাচে সেঞ্চুরি করা তাওহীদ হৃদয় এসেই চলে যান। ব্রুক গেস্টও ভালো করতে পারেনি।

তবে দুই প্রান্তই আগলে রাখেন ইংলিশ দুই ব্যাটার মঈন আলি ও উইল জ্যাকস। মঈন আলি ২৪ বলে ৫৩ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ বলে ১০ ছক্কা ও ৫ চারে ১০৮ রানের ইনিংস উপহার দেন জ্যাকস। ফলে ২৩৯ রানের বড় সংগ্রহ করে বর্তমান চ্যাম্পিয়ন্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তিন ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে চলতি আসরের সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়ে কুমিল্লা। এর আগে এই চট্টগ্রামের বিপক্ষেই ২১১ রান তুলে সর্বোচ্চ রান তোলার রেকর্ড করেছিল রংপুর রাইডার্স।

শুধু তাই নয়। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডও স্পর্শ করে ফেলেছে কুমিল্লা। ২০১৯ সালে ৪ উইকেটে ২৩৯ রান তুলে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস গড়েছিল রংপুুর রাইডার্স। আজ রংপুরের সেই রেকর্ডেও ভাগ বসায় কুমিল্লা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রামের সংগ্রহ ৫ ওভারে ৪২ রান।

  • সর্বশেষ