শিরোনাম
◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার ◈ এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: এস এম জিয়াউদ্দিন হায়দার ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাজেট পারফেক্ট নয়, অর্থনৈতিক সংকট সমাধানে আরও দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী আমির খসরু ◈ একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে ◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন ◈ জামিন পেলেন মীর শাহে আলমকে নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলাম ◈ হুহু করে বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী: খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট, বন্যার শঙ্কায় পাঁচ জেলা ◈ প্রথম বিদেশ সফরে বিনিয়োগ ও কর্মসংস্থানের খোঁজে চীন-মালয়েশিয়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজর ◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৮ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ দেশের পুরানো ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার অনেক স্বপ্ন নিয়ে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের আল হিলালে পাড়ি জমিয়েছিলেন। তবে ইনজুরির কারণে সৌদি ক্লাবটিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ব্রাজিলের এই তারকা ফুটবলার। এবার নতুন করে গুঞ্জন উঠেছে, পুরোনো ক্লাবে আবারও ফিরে যাচ্ছেন নেইমার। এমনকি এই ইস্যুতে ‘কার্যকর’ আলোচনা হয়েছে বলেও দাবি সেই ক্লাব সভাপতির।

২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। ফরাসি ক্লাবটির জার্সিতে অনেক শিরোপা জিতলেও নেইমারের পারফরম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী। গুঞ্জন রয়েছে, সেরা সময়ে ফিরতে ৩২ বছর বয়সী নেইমার আবারও নিজের পুরোনো ক্লাব সান্তোসে ফিরতে পারেন। ক্লাবটির সভাপতি মার্সেলো তিসেইরা জানিয়েছেন, নেইমারের সঙ্গে এ ব্যাপারে যে আলোচনা হয়েছে সেটি বেশ কার্যকর ছিল।
 
বর্তমানে পুনর্বাসনে ব্রাজিলে অবস্থান করছেন নেইমার। সেখানেই সান্তোস সভাপতি তিসেইরার সঙ্গে দেখা হয় নেইমারের। সেই দেখা হওয়ার প্রসঙ্গ টেনে তিসেইরাকে প্রশ্ন করা হয়েছিল, ব্রাজিলের এই ফুটবলারকে সান্তোসে ফেরানোর কথা তারা ভাবছে কি না।
 
এমন প্রশ্নের জবাবে তিসেইরা বলেন, সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত আলোচনাও মাঝে মধ্যে অনেক কার্যকর হয়। সান্তোসে খেলার জন্য তাকে আগে ইনজুরি থেকে ভালোভাবে সেরে উঠতে হবে। উল্লেখ্য, ২০০৩ সালে নেইমার সান্তোসের মূল দলে খেলেন। তার আগে ক্লাবটির একাডেমিতেই বেড়ে ওঠেন তিনি। সান্তোসের জার্সিতে ৬ মৌসুমে একটি লিবের্তাদোরেস কাপসহ জেতেন ৬টি শিরোপা। 

এলআরবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়