শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩২ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে ভারতে বিপক্ষে হেরে ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানি মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

সোমবার চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়ায় ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় টাইগ্রেসরা।

এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ ইনিংসের শুরুতেই দিয়েছেন বোলাররা। স্কোরবোর্ডে ১৮ রান জমা করতেই ৪ উইকেট খুইয়ে ফেলে পাকিস্তান। এর মধ্যে একাই ১৩ রান করেন সাদাফ সামাস। সূত্র: ক্রিকইনফো

এরপর নাতালিয়া পারভেজের সঙ্গে অধিনায়ক নিদা দারের জুটিতে পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়া ১১, নিদা দার ১৪ ও আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭ রানে শেষ পর্যন্ত ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বোলিংয়ে বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার একাই ৩ উইকেট শিকার করেন। ২টি উইকেট পান সানজিদা আক্তার মেঘলা। এ ছাড়া মারুফা আক্তার, নাহিদা ও রাবেয়া প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন।

৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও সাথী রানি ২৭ রানের জুটি গড়েন। কিন্তু দলীয় ৩৩ রান হতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। শামিমা ১৩, সাথী ১৩ ও নিগার সুলতানা ২ রান করে বিদায় নেন।

এরপর সোবহানা মোস্তারি ৫ ও রিতু মনি ৭ রানে বিদায় নিলেও স্বর্ণা আক্তারের ১৪ ও সুলতানা খাতুনের ২ রানের অপরাজিত ইনিংসে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় লাল সবুজের দল। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়