শিরোনাম
◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে?

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৪:১৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের সঙ্গে যোগ দিয়েই উইকেট নিয়ে ব্যস্ত হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের উইকেট কেমন নিয়ে চিন্তিত বিসিবি। প্রতিপক্ষ দলে যখন রশিদ খানদের মতো স্পিনাররা আছেন তখন বাড়তি ভাবনারই কথা। তাইতো দেশে ফিরেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ব্যস্ত মিরপুরের উইকেট দেখা নিয়ে।

শনিবার রাতে ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে। রোববার সকাল ১১ টায় হোম অব ক্রিকেটে হাজির হন তিনি। অথচ বাংলাদেশ দলের অনুশীলন সূচি দুপুর ২টা থেকে। ৩ ঘন্টা আগে মাঠে এসে যেন নিবেদনের শতভাগটা দেখালেন এই  লঙ্কান কোচ। সূত্র: রাইজিংবিডি

মাঠে এসেই হাথুরুসিংহে ছুটে যান মিরপুরের সেন্টার উইকেটে। সেখানে প্রধান পিচ কিউরেটের গামিনি ডি সিলভার সাথে দেখেছেন উইকেট, আলোচনা চলেছে বেশ কিছুক্ষণ। এরপর তাকে কথা বলতে দেখা যায় ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিসের সঙ্গে।

মিরপুরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মার্চে, এরপর এখানে হয়েছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের খেলা হয়। যেটিও শেষ হয়েছে মে মাসের মাঝামাঝি সময়ে। পিচ এবং মাঠ ঠিক করার জন্য গামিনি বেশ কিছুদিন হাতে সময় পেয়েছেন। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে উইকেট নিয়ে যে ম্যানেজম্যান্ট বেশ সাবধান তা হাথুরুসিংহের কার্যক্রম দেখেই স্পষ্ট।

জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প সপ্তাহ খানেক আগে শুরু হলেও প্রধান কোচ ছিলেন ছুটিতে। সহকারি নিক পোথাসের অধীনে এতোদিন চলে ক্যাম্প। যদিও এখনো টেস্টের স্কোয়াড ঘোষণা হয়নি, তবে হাথুরু দলের সঙ্গে যোগ দেওয়ায় তাড়াতাড়ি দল ঘোষণা জন্য প্রস্তুতি নিচ্ছে বিসিবি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ