শিরোনাম
◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজল-টুইঙ্কেলের টক শোতে কেন যাননি শাহরুখ?

প্রচারে আসার প্রথম দিন থেকেই চর্চায় কাজল-টুইঙ্কেল খান্নার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। কফি কাউচে বসে প্রশ্নবাণে তারকাদের হাঁড়ির খবর বের করতে দুই নায়িকার জুড়ি মেলা ভার! তাদের হাত থেকে ছাড় পাননি দুই সুপারস্টার খান আমির-সালমানও। টক শো শুরুর দিনেই বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তারা। কিন্তু খান সাম্রাজ্যের বাদশাকে কেন এখনো পর্যন্ত দেখা গেল না কাজল-টুইঙ্কেলের টক শোতে, এই প্রশ্ন বারবার ঘুরে-ফিরে এসেছে।

এবার নিজেই নেপথ্যের কারণ ফাঁস করলেন শাহরুখ খান। ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ টক শোয়ের প্রতিটি পর্বে কোনো না কোনো বেফাঁস মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন দুই সঞ্চালিকা। কখনো ‘ফারাহ খানের অস্তিত্ব’ নিয়ে প্রশ্ন ছুড়ে দর্শকমহলের বিরাগভাজন হয়েছেন, তো কখনো বা আবার ‘দাম্পত্যের মেয়াদ থাকা’ কিংবা ‘স্বামীদের পরকীয়া’য় সমর্থন করে বিতর্কে জড়িয়েছেন কাজল-টুইঙ্কেল। এহেন বিতর্কের জেরেই কি টক শোয়ের প্রস্তাব এড়িয়ে গিয়েছেন শাহরুখ?

কৌতূহল অস্বাভাবিক নয়।

কিন্তু বাদশা দিলেন অন্য যুক্তি। শাহরুখ জানালেন, “ওদের টক শোতে যেতে না পারায় আমার সত্যিই খুব খারাপ লেগেছে।আসলে আমি নতুন সিনেমার (কিং) শুটিংয়ে ব্যস্ত। তাছাড়া মাঝখানে হাতে চোটও পেয়েছিলাম।
তাই সময় বের করতে পারিনি।” 

তবে এখানেই শেষ নয়! শোয়ের একটি বিষয় নিয়ে আপত্তি তুলেছেন কিং খান। 

শাহরুখের সংযোজন, “আমি যেতে চেয়েছিলাম কিন্তু ওই খাবার খাওয়ার ঝক্কিটা বাদ দিয়ে। এত খাবার থাকে ওদের শোতে! না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল।

তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।”

কথাগুলো আসলে কাজলের পাশে বসে মজার ছলেই বলেছেন বাদশা। সম্প্রতি লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’তে শাহরুখ-কাজল অভিনীত রাজ-সিমরনের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়েছে। সেই প্রেক্ষিতেই দুই বন্ধুর আড্ডা জমে ওঠে। সেখানেই এক পডকাস্টারের প্রশ্নের মুখে শাহরুখ এমনটা জানান।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়