শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও) ◈ যুদ্ধের ধ্বংসস্তূপেও থামেনি কোরআনচর্চা, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা ◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর ◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার ◈ স্পেসএক্সের স্টারশিপ পরীক্ষামূলক উড্ডয়নে ধাক্কা, আগুনে পুড়ল রকটের বুস্টার ◈ শৈশবেই ধরা পড়ে টাইপ-১ ডায়াবেটিস তবুও থামেনি জীবনযুদ্ধ, নিক জোনাস থেকে কমল হাসান, কীভাবে নিয়ন্ত্রণে রাখেন রোগ? ◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ

নেপালের সঙ্গে ড্র করে দ্বিতীয় বাংলাদেশ, চ্যাম্পিয়ন রাশিয়া

এম এস রহমান: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে ড্র দিয়ে শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের মেয়েরা। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বাংলাদেশ। অন্যদিকে আসরের শুরু থেকেই নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে রাশিয়ান মেয়েরা। আসরের শেষ ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রাশিয়া। 

এর আগে, কমলাপুর স্টেডিয়ামে নেপাল-বাংলাদেশ ম্যাচের শুরুতে নেপাল লিড নেয়। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ৭৫ মিনিটে সাগরিকার গোলে সমতা আনে লাল-সবুজরা। বাংলাদেশ এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত। তবে এক্ষেত্রে খানিকটা দুর্ভাগ্যের শিকার।

পাঁচ মিনিট ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। নেপালী গোলরক্ষক বক্সের সামনে এসে বল গ্রিপে নিতে পারেননি। বাংলাদেশি ফরোয়ার্ড হেড করলেও ক্রসবারের ওপরের অংশ লেগে বাইরে চলে যায়। এরপর আক্রমণ পাল্টা আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল।  শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ ও নেপালের মেয়েরা।

এর আগে ভুট্টানকে হারিয়ে আসর শুরু করেছিলো বাংলাদেশ। পরের ম্যাচে রাশিয়ান মেয়েদের কাছে হেরে পরাজয়ের স্বাদ পায় বাংলার মেয়েরা। তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে আসরের দ্বিতীয় জয় পায় বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আসর  শেষ করে ছোটনের শিষ্যরা । আসরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে রাশিয়ান মেয়েরা জয় পাওয়ায় দ্বিতীয় স্থানে লাল-সবুজের মেয়েরা। সম্পাদনা: এনএইচ খান

এসআর/এনএইচ

  • সর্বশেষ