শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোয় কার বিরুদ্ধে খেলবে কে

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে এখনও পর্যন্ত ১২টি দল পৌঁছে গিয়েছে। গ্রুপ এ, বি, সি, ডি, ই ও এফ থেকে দু’টি করে দলে উঠেছে শেষ ষোলোয়। এবার শুরু হতে চলেছে নকআউট পর্ব। সেখানে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? কবে, কখন হবে সেই খেলা?

গ্রুপ এ-র শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সেনেগাল। গ্রুপ বি’ থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছে যথাক্রমে ইংল্যান্ড ও আমেরিকা। গ্রুপ সি’র শীর্ষে শেষ করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। গ্রুপ ডি-র শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ ই’ থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় উঠেছে যথাক্রমে জাপান ও স্পেন। গ্রুপ এফ’ থেকে প্রথম হয়ে পরের রাউন্ডে গিয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ’র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ বি’র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ বি’র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এ-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা। ৩ ডিসেম্বর, শনিবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা। অন্য দিকে ইংল্যান্ড খেলবে সেনেগালের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর,  রোববার আল বায়েত স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ১টায় শুরু হবে খেলা।

ঠিক একই ভাবে গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ সি-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর, শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলা। অন্য দিকে ফ্রান্স খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রোববার আল থুমামা স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা।

গ্রুপ ই-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এফ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ এফ-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ই-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, জাপানের বিরুদ্ধে খেলবে ক্রোয়েশিয়া। ৫ ডিসেম্বর, সোমবার আল জানিয়ুব স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা। অন্য দিকে মরক্কো খেলবে স্পেনের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার এডুকেশন সিটি স্টেডিয়ামে হবে সেই খেলা। রাত ১টায় মিনিটে শুরু হবে খেলা।

গ্রুপ জি ও গ্রুপ এইচ থেকে ইতিমধ্যেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল ও পর্তুগাল। শুক্রবার রাতে জি; গ্রুপে সুইজারল্যান্ড  সার্বিয়াকে হারিয়ে এবং এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। শেষ ষোলোতে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এবং পর্তুগাল ও সুইজারল্যান্ড নকআউট পর্বে মুখোমুখি হবে।সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়