শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোলামেলা পোশাক পরতে না পারায় ইভানার ক্ষোভ

ইভানা

এ্যানি আক্তার: কাতারে অনুষ্ঠিত হওয়ায় এবারের বিশ্বকাপকে ঘিরে রক্ষণশীল বিধানের বেড়াজালে পড়েছেন দলগুলোর স্টাফ, খেলোয়াড়, দর্শক-সমর্থকরা। বিশ্বকাপ শুরুর আগেই যে কয়েকটি বিষয়ে সতর্ক করেছে কাতার কর্তৃপক্ষ, তার মধ্যে অন্যতম একটি হলো অশালীন পোশাক পরা যাবে না। ডেইলি মেইল

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘আবেদনময়ী’উপাধি পাওয়া ইভানা নল। ক্রোয়েশিয়ার এই ডাইহার্ড ফ্যান একজন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপ নিয়ে তার ক্ষোভের মূল কারণ, দেশটিতে যথেষ্ট খোলামেলা পোশাক পরতে পারছেন না তিনি। 

২০১৮ বিশ্বকাপে খোলামেলা পোশাক পরে দারুণ আলোচনায় ছিলেন ইভানা নল। কিন্তু এবার তা না পারায় হতাশা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাই বলে কাতারে তিনি খুব শালীন পোশাক পরে ঘুরছেন, তেমনটাও বলা যাবে। বুধবার(২৩ নভেম্বর) মরক্কোর বিপক্ষে নিজ দলকে সমর্থন করতে মাঠে ছিলেন ইভানা। সেখানে তিনি ক্রোয়েশিয়ার পতাকা আঁকা পোশাক পরেছেন। সেই পোশাক তুলনামূলকভাবে শালীন মনে হলেও কাতার কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে, তা অনুসরণ করা হয়নি বলে মনে করা হচ্ছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কাতার বিশ্বকাপকে ‘ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে খারাপ আয়োজন’ বলে আখ্যা দিয়েছেন সাবেক এই মিস ক্রোয়েশিয়া। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এমন সার্কাস দেখতে কোনো মানুষের কাতারে আসা উচিত নয়!’

কাতার বিশ্বকাপে মাঠ মাতাতে আসার কিছুদিন আগে বিকিনি পরা একটি ছবি শেয়ার দিয়ে ইভানা নল ক্যাপশনে লিখেছিলেন, কাতারে গিয়ে আমি কীভাবে পোশাক পরব? সেখানে এসে একজন কমেন্ট করেছেন, কাতারিরা তোমাকে তালা মেরে রাখবে! সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/কেএ/এএ

  • সর্বশেষ