শিরোনাম
◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ড ক্রিকেট দল প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে, খেল‌বে ওয়ান‌ডে সি‌রিজ

স্পোর্টস ডেস্ক : আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড। ঐতিহাসিক এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। সিরিজের সূচিও প্রকাশ করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে আয়ারল্যান্ডের জন্য এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ।

অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটিকে কাজে লাগাতে চায় পাকিস্তানও।
ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রায়েম ওয়েস্ট সিরিজটিকে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘যদিও শুরুতে আমরা বিভিন্ন ফরম্যাটের একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিলাম, তবে দুই বোর্ড একমত হয়েছে যে ওয়ানডে সিরিজ খেললে উভয় দলের স্কোয়াডই বেশি উপকৃত হবে। বিশেষ করে আমাদের সামনে বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে এবং পাকিস্তানও ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তাদের খেলোয়াড়দের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ঐতিহাসিক এই প্রথম সফরের অপেক্ষায় আছি আমরা। আশা করি, আগামী বছরগুলোতে এমন আরও অনেক সফরের সূচনা হবে। পাকিস্তানের জাতীয় দলের মুখোমুখি হওয়ার আগে দেশটির ‘এ’ দল শাহিনসের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।

Advertisement

১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই লড়াই। এরপর ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ছয়টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের প্রথম ওয়ানডে ২০ জানুয়ারি, দ্বিতীয়টি ২২ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।

পাকিস্তান-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি

প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি

দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি

তৃতীয় ওয়ানডে: ২৪ জানুয়ারি

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।

  • সর্বশেষ