শিরোনাম
◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাকাওকে হারিয়ে এশিয়ান কা‌পের মূলপ‌র্বে খেলার সম্ভাবনা জাগা‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। ইনজামুল হক মুস্তাকিমের নৈপুণ্যে ম্যাকাওকে হারিয়ে মূল পর্বে খেলার আশাও বাঁচিয়ে রেখেছে লোডভিক ডি ক্রুইফের দল।

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার ম্যাকাওকে ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। ৫৫তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন মুস্তাকিম।

তিন ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হারের পর, বায়েজিদ-মুস্তাকিমরা ভুটানের বিপক্ষে জিতেন ৪-০ গোলে।

‘সি’ গ্রুপের টেবিলে এ মুহূর্তে ৭ করে পয়েন্ট স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ আগামী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে।

বাছাইয়ের সাত গ্রুপের সেরা দল পাবে মূল পর্বের টিকেট।

একই দিনে ভুটানের মুখোমুখি হবে সিরিয়া।

  • সর্বশেষ