শিরোনাম
◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৪:৩০ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের

স্পোর্টস ডেস্ক : আট বছর আগের বল টেম্পারিং কাণ্ড এখনও ভুলে যায়নি ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে সেই বিতর্কই আবার মনে করিয়ে দিল ম্যাচটির সম্প্রচারকারী চ্যানেল 'সুপারস্পোর্ট'। সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এক পোস্টে অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে লিখেছে, এবার আমাদের ক্যামেরার নজর অত্যন্ত তীক্ষ্ণ।

শুক্রবার থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। তিন ম্যাচের সিরিজ সামনে রেখে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে সুপারস্পোর্ট। সেখানেই ২০১৮ সালের কেপ টাউন টেস্টের বল বিকৃতি-কাণ্ডের প্রসঙ্গ টেনে অস্ট্রেলীয় দলকে খোঁচা দেওয়া হয়েছে। মাঠে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে আড়ালে না থাকে, বার্তাটিতে সেই ইঙ্গিতই দেখছেন অনেকে।

২০১৮ সালে কেপ টেস্টে বলের পালিশ নষ্ট করতে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট। মাঠের বড় পর্দায় তাঁর কর্মকাণ্ড ধরা পড়ার পরই শুরু হয় তুমুল বিতর্ক। ঘটনাটি ক্রিকেট বিশ্বে ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিতি পায়।

সেই সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটের সঙ্গে শাস্তির মুখে পড়েন তিনিও। পরে স্মিথ ও ওয়ার্নার দলে ফিরলেও ব্যানক্রফট দীর্ঘদিন ধরে টেস্ট দলের বাইরে।

এবারের অস্ট্রেলিয়া দলেও আছেন সেই টেস্টে খেলা প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। স্মিথ এখন দলের সহ-অধিনায়ক। ফলে পুরোনো বিতর্ক নতুন করে সামনে আসায় সিরিজ শুরুর আগেই বাড়তি আলোচনা তৈরি হয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হওয়ার কথা কেপ টাউনের নিউল্যান্ডসে, ২৭ অক্টোবর থেকে।

  • সর্বশেষ