শিরোনাম
◈ হরমুজ সংকট কাটাতে ওমানের নতুন কূটনৈতিক উদ্যোগ ◈ চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আভাস ◈ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ◈ বাদশা সালমানের রাজকীয় ফরমান, সৌদির শীর্ষ সরকারি পদে বড় পরিবর্তন ◈ স্ব‌স্তির জ‌য়ে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে হোয়াইটওয়াশ এড়া‌লো বাংলাদেশ ◈ ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: উদ্ধারকাজ চলাকালে বাসচাপায় নিহত ৫ ◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০২:৩৪ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১-১ সমতায় শেষ হলো ইংল্যান্ড-নরওয়ের প্রথমার্ধ, খেলাটি সরাসরি দেখুন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহারণে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করেছে ইংল্যান্ড ও নরওয়ে। নিজ নিজ দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন আন্দ্রেয়াস শেলদেরুপ ও জুড বেলিংহ্যাম।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ইংলিশরা। আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করছে কেইন–বেলিংহ্যামরা। অন্যদিকে নরওয়েও চেষ্টা করছে প্রতি–আক্রমণে যাওয়ার। তবে লক্ষ্যভেদ করতে পারেনি কেউই।

অবশেষে ৩৬তম ম্যাচে ডেডলক ভাঙেন শেলদেরুপ। দুর্দান্ত এক শটে দূরের পোস্ট ঘেঁসে বল জালে জড়িয়ে নরওয়েকে লিড এনে দেন। 

এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে যাচ্ছিলো নরওয়ে। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্টে গোল করে ম্যাচে সমতা ফেরান জুড বেলিংহ্যাম।

নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও একই ব্যাপার ঘটলে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল।

ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড, এজরি কনসা, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন।

নরওয়ের একাদশ: ওরইয়ান নিল্যান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্ডার সোরলথ, জুলিয়ান রিয়ারসন, আর্লিং হালান্ড।

''

  • সর্বশেষ
  • জনপ্রিয়