শিরোনাম
◈ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ◈ বাদশা সালমানের রাজকীয় ফরমান, সৌদির শীর্ষ সরকারি পদে বড় পরিবর্তন ◈ স্ব‌স্তির জ‌য়ে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে হোয়াইটওয়াশ এড়া‌লো বাংলাদেশ ◈ ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: উদ্ধারকাজ চলাকালে বাসচাপায় নিহত ৫ ◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর, নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু ◈ বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল ◈ বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০১:৪১ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প.রকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে রেল কর্মকর্তার গো.পনা.ঙ্গ বিচ্ছিন্ন, অতপর...

রাজধানীর বনানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় পরকীয়া সম্পর্কের জেরে ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত মামুন (৩০) বাংলাদেশ রেলওয়ের সেকেন্ড ক্লাস কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে। তিনি বাবুল আহমেদের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে মামুন মহাখালী টিভি গেট এলাকার ৮ নম্বর একটি বাসায় পরিচিত এক নারীর সঙ্গে দেখা করতে যান। সেখানে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ওই নারী ধারাল অস্ত্র দিয়ে মামুনের পেটে আঘাত করেন। একই সঙ্গে তার পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার অভিযোগে অভিযুক্ত নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়