শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মে‌সি এখনো ১৯ বছরের তরুণের মতো খেলছে : স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসিকে নিয়ে প্রশংসায় ভাসালেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, আর্জেন্টাইন অধিনায়ক এমন ফুটবল খেলছেন, যেন আবার ১৯ বছর বয়সে ফিরে গেছেন।

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দে লা ফুয়েন্তে বলেন, লিওনেল মেসিকে দেখে মনে হয়, তার বয়স আবার ১৯ বছর। সে ক্লান্ত হয় না, ক্ষুধা হারায় না।সে সবার জন্যই অনুকরণীয়।”

স্প্যানিশ কোচের মতে, মেসির প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি তার অদম্য জয়ের ক্ষুধাই তাকে অন্যদের থেকে আলাদা করে। এত সাফল্যের পরও একই উদ্যমে খেলে যাওয়া তরুণ ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা। চলতি বিশ্বকাপে গোল, নেতৃত্ব ও ম্যাচ নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই আর্জেন্টিনার মূল ভরসা মেসি।

তার পারফরম্যান্সে আবারও প্রমাণ হয়েছে, বয়স তার ফুটবলে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালের টিকিটের লড়াইয়েও মেসির দিকেই তাকিয়ে থাকবে পুরো ফুটবল বিশ্ব।

  • সর্বশেষ