শিরোনাম
◈ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ◈ বাদশা সালমানের রাজকীয় ফরমান, সৌদির শীর্ষ সরকারি পদে বড় পরিবর্তন ◈ স্ব‌স্তির জ‌য়ে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে হোয়াইটওয়াশ এড়া‌লো বাংলাদেশ ◈ ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: উদ্ধারকাজ চলাকালে বাসচাপায় নিহত ৫ ◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর, নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু ◈ বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল ◈ বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ১২:১০ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাদশা সালমানের রাজকীয় ফরমান, সৌদির শীর্ষ সরকারি পদে বড় পরিবর্তন

সৌদি আরবের মন্ত্রিসভাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছেন দেশটির বাদশা সালমান বিন আবদুলআজিজ। শনিবার (১১ জুলাই) একগুচ্ছ রাজকীয় ফরমানে এই রদবদলের আদেশ জারি করেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান।

ঘোষিত আদেশ অনুযায়ী, বন্দর আল-খোরারফকে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন যুবরাজ আবদুলআজিজ বিন সালমান। তিনি নতুন এই দায়িত্বের পাশাপাশি নিজের বর্তমান জ্বালানি মন্ত্রীর পদটিও বহাল রাখবেন। 

অন্যদিকে, সদ্য সাবেক শিল্পমন্ত্রী বন্দর আল-খোরারফকে নতুন করে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে মন্ত্রিপরিষদের সদস্য করা হয়েছে। একই সঙ্গে ইঞ্জিনিয়ার আহমদ আল-ওহালিকে সামরিক শিল্প বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের গভর্নরের পদ থেকে সরিয়ে সেখানে বন্দর আল-খোরারফকে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনিক এই বড় রদবদলে পরিবর্তন এসেছে দেশটির বিচার ও আইনি বিভাগেও। রাজকীয় আদেশে শালান আল-শালানকে ডেপুটি পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ড. মোহাম্মদ আল-মুতলাককে দেশটির বিচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে জেদ্দার নতুন মেয়র হিসেবে এহসান বাফাকিহকে নিয়োগ দিয়েছেন সৌদি বাদশা। পাশাপাশি দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে বড় পরিবর্তন এনে তালাল আল-হামুদকে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তি বিষয়ক ডেপুটি গভর্নর এবং আবদুল ইলাহ আল-দুহাইমকে নির্বাহী বিষয়ক ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। সূত্র: সৌদি গ্যাজেট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়