শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০২:৩৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

যে ৪ দেশ সেমিফাইনাল খেলবে, জানাল সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে ইতোমধ্যে ৯৬টি ম্যাচ শেষ হয়েছে। শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র আটটি দল। একদিনের বিরতির পর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এই পর্বকে সামনে রেখে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সর্বশেষ সুপার কম্পিউটার পূর্বাভাস প্রকাশ করেছে।

অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৭৩ দশমিক ৮৮ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৬ দশমিক ১২ শতাংশ।

স্পেনও রয়েছে শক্ত অবস্থানে। বেলজিয়ামের বিপক্ষে তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে বেলজিয়ামের সম্ভাবনা ৩০ দশমিক ৩০ শতাংশ।

নরওয়ে ও ইংল্যান্ডের লড়াইকে তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছে সুপার কম্পিউটার। তবু শেষ পর্যন্ত ইংল্যান্ডকেই এগিয়ে রাখা হয়েছে। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২ দশমিক ৩৫ শতাংশ, আর নরওয়ের ৩৭ দশমিক ৬৫ শতাংশ।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে ফেবারিটদের তালিকায়। সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ১৩ শতাংশ। বিপরীতে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৩০ দশমিক ৮৭ শতাংশ।

তবে ফুটবলে পরিসংখ্যান অনেক সময় বাস্তবতার সঙ্গে মিলে গেলেও শেষ কথা বলে মাঠের পারফরম্যান্সই। তাই সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, তার উত্তর মিলবে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে।

  • সর্বশেষ