শিরোনাম
◈ বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন ◈ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান ◈ সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রেশন সুবিধার আওতায় আসছেন যাঁরা ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ◈ স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা, দেশেই উন্নত চিকিৎসার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! কেপ ভা‌র্দের তারকা ফুটবলার  ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ ◈ জাপান-তাইওয়ান পেরিয়ে এবার টাইফুন ‘বাভি’ ধেয়ে আসছে চীনের দিকে, নিরাপদ আশ্রয়ে ৬ লাখেরও বেশি মানুষ ◈ ডা. জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ◈ বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, রাঙামাটি-খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ◈ চট্টগ্রাম বিভাগে বন্যার তাণ্ডব: ৩৯ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা, প্রতি টুকরার দাম ৪৫ হাজার টাকা 

স্পোর্টস ডেস্ক : বিরাট মূল্যে টিকিট বিক্রির পর এবার বিশ্বকাপের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা। ১৯ জুলাই রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। সেই মাঠের ঘাসও এবার বিক্রি করছে ফিফা। 

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে টিকিটের বিশাল মূল্য নিয়ে সমালোচনার মুখে পড়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার কেউ যা কোনওদিন শোনেনি, সেটাই করতে চলেছে ফিফা। ফাইনালের মাঠের ঘাসের প্রতিটি টুকরোর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার। বাংলা‌দে‌শি মুদ্রায় যা প্রায় ৪৫ হাজার টাকার উপ‌রে। 

ফিফার অনলাইন স্টোরে জানানো হয়েছে, প্রতিটি ঘাসের টুকরোর মাপ ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫। তবে এই পরিমাপটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটারে দেওয়া হয়েছে, সেটা স্পষ্ট করা হয়নি। এই বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। 

ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, '২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের মাঠের একটা আসল অংশের মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। প্রত্যেক ঘাসের টুকরো প্রিমিয়াম অ্যাক্রিলিকের মধ্যে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে এবং একটা ইউএসবি স্মারকসহ সরবরাহ করা হবে। বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসরের স্মৃতি বহনকারী এই সংগ্রহযোগ্য সামগ্রী ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। 

এছাড়াও ফিফা জানিয়েছে, অ্যাক্রিলিক ইউএসবিতে থাকবে সত্যতা যাচাইয়ের বিশেষ ফিল্ম। এটা একটা প্রিমিয়াম হিঞ্জড বক্সে উপস্থাপন করা হবে। সংগ্রাহক, সমর্থক এবং ফুটবল অনুরাগীদের কথা মাথায় রেখেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে।

আপাতত এই সংগ্রহযোগ্য সামগ্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ঠিকানায় পাঠানো হবে। ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরেই অর্ডার করা ঘাসের টুকরো পাঠানো হবে। প্রসঙ্গত, মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক ফুটবলার এবং কোচ। 

সাধারণত এনএফএলের নিউ ইয়র্ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটস দলের ম্যাচ এই স্টেডিয়ামের কৃত্রিম টার্ফে অনুষ্ঠিত হয়। এদিকে বিশ্বকাপ ফাইনালের সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯৭০ মার্কিন ডলার। পাশাপাশি খাবার এবং পানীয়সহ আতিথেয়তা প্যাকেজের টিকিটের দাম রাখা হয়েছে ৩৪,৫০০ এবং ৩২,৫০০ মার্কিন ডলার। ফিফার গলা কাটা দামের টিকিটের পর এই অভিনব সামগ্রীর ন্যূনতম মূল্যও সাধারণের নাগালের বাইরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়