শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৩:১০ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৬, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেম্বেলের পাসে এমবাপ্পের গোল, সুইডেনের বিপক্ষে এগিয়ে ফ্রান্স, খেলাটি সরাসরি দেখুন

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। একের পর এক সুযোগ নষ্ট ও ভাগ্যের বাধা পেরিয়ে বিরতির ঠিক আগে গোলের দেখা পান অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তবে গোলের দেখা পেতে বেশ বেগ পেতে হয় দিদিয়ের দেশমের শিষ্যদের। ২০তম মিনিটে জালে বল জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সিদ্ধান্তে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

এরপর ৩২তম মিনিটে আবারও গোলের খুব কাছাকাছি পৌঁছে যান ফরাসি অধিনায়ক। মাইকেল ওলিসের বাড়ানো বল থেকে নেওয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে। কয়েক মিনিট পর ৩৬তম মিনিটে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে ভাগ্য পরীক্ষা করেন ওলিসে। তার দুর্দান্ত শটও পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে উসমান দেম্বেলের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে এতসব ব্যর্থতার পর শেষ পর্যন্ত বিরতির ঠিক আগে কাঙ্ক্ষিত গোল পায় ফ্রান্স। প্রথমার্ধের ৪৫তম মিনিটে উসমান দেম্বেলের পাস থেকে বক্সের ভেতরে জোরালো শটে সুইডেনের জালে বল জড়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল এবং বিশ্বকাপের মঞ্চে সব মিলিয়ে ১৭তম গোল।

এই জয়ে আপাতত শেষ ষোলোর পথেই রয়েছে ফ্রান্স। গ্রুপ 'আই'-এ তিন ম্যাচের তিনটিতেই জিতে শেষ ৩২ নিশ্চিত করেছিল ফরাসিরা। অন্যদিকে গ্রুপ 'এফ'-এ একটি করে জয়, ড্র ও হারে তৃতীয় হয়ে নকআউট পর্বে ওঠে সুইডেন।

এই ম্যাচে নরওয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ৪-১ গোলের জয়ের একাদশ থেকে চারটি পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। শুরুর একাদশে সুযোগ পান লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। ফলে বেঞ্চে যেতে হয় মানু কোনো, ম্যাক্সাঁস লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজকে।

খেলাটি সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের এই থ্রেডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়